1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি! এক ফোনালাপেই ফাঁস হলো ৩ বছর আগের লোমহর্ষক খুনের রহস্য! যুক্তরাজ্যে স্বজনদের পরিচয় ব্যবহার করে অর্থ জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী যৌবন আখেরাতের পাথেয় সংগ্রহের শ্রেষ্ঠ সময় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর শতভাগ পাশ নেই জগন্নাথপুরে

জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩১ Time View

স্টাফ রিপোর্টার:
স্বপ্ন তার চিকিৎসক হয়ে দেশের গরীব মানুষদের বিনামূল্যে সেবা করার। সেই স্বপ্নের পথে বড় সাফল্য পেল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অনয় পাল অমি। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে। মোট ১২৫০ মার্কের পরীক্ষায় অমির প্রাপ্ত নম্বর ১১৬৫।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে অমি। সে উপজেলার বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী বিনয় চন্দ্র পাল অনিকের একমাত্র সন্তান।
ছেলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে ব্যবসায়ী বিনয় চন্দ্র পাল অনিক বলেন, ‘আমার ছেলের এ সাফল্যের পেছনে শুধু সে-ই নয়! তার শিক্ষকবৃন্দও সমান কৃতিত্বের অধিকারী। তবে শিক্ষক সংকটের মধ্যেও কেবল নিজের আগ্রহ নিয়ে যে সফল হওয়া যায়, অমি তার বাস্তব প্রমাণ।’
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞা জানিয়ে মেধাবী ওই শিক্ষার্থী অনয় পাল অমি বলেন, ‘আমি বড় হয়ে একজন গরীবের ডাক্তার হতে চাই। বিনা পয়সায় গরীব অসহায়দের সেবা দিতে চাই। আমার এ স্বপ্ন পূরনে আমি সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com