1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

ওসমানী হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে জগন্নাথপুরের এক যুবকের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আলমগীর (২৮) নামের এক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাইনুল জাকির জানান, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় আলমগীরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সকালে তিনি আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পঞ্চম তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলমগীর আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র-সিলেটভয়েজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com