1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে পিতৃহত্যার লোমহর্ষক ছক: প্রবাস থেকে টাকা পাঠালেন ছেলে, খুনি ভাড়া করলেন পুত্রবধূ! জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায়  সাগর পথে গ্রিসে যাত্রা, খাবার ও পানির অভাবে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু জগন্নাথপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: লটারিতে মোশারফ সভাপতি, ১ ভোটে জিতে লাহিন সম্পাদক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২

টাঙ্গুয়ার হাওরে ৮ নৌকাকে আদালতের জরিমানা

  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে আটটি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) আটটি মামলায় মোট সাত হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে তাহিরপুর থানা পুলিশের একটি দল সহায়তা করে।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে নৌকাগুলোকে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকারী হাউসবোট ও পর্যটকের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com