1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১ Time View

স্টাফ রির্পোটার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারের হিফজ ও ইবতেদায়ী বিভাগের পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগষ্ট) দুপুরে জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই হাসিমাবাদে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারের হল রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হাফিজ মাওলানা আহমদ শফির সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন  প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সভাপতি রুবেল মিয়া ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেল ইসলামিক ফাউন্ডেশনের মডের কেয়ারটেকার (এমসি) হাফিজ মুহিবুর রহমান।
অন্যানের মধ্যে বক্তব্য দেন, অভিভাবক সদস্য মোঃ সাদিকুর রহমান ও মোহাম্মদ দিলবর মিয়া। পরে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন শিক্ষা সচিব মাওলানা হাবিবুর রহমান হাবিব। পরিশেষে অত্র প্রতিষ্ঠানের সভাপতি রুবেল মিয়া ভূঁইয়া সৌজন্যে প্রথম সাময়িক পরিক্ষায় উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com