1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে পিতৃহত্যার লোমহর্ষক ছক: প্রবাস থেকে টাকা পাঠালেন ছেলে, খুনি ভাড়া করলেন পুত্রবধূ! জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায়  সাগর পথে গ্রিসে যাত্রা, খাবার ও পানির অভাবে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু জগন্নাথপুরে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন: লটারিতে মোশারফ সভাপতি, ১ ভোটে জিতে লাহিন সম্পাদক জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ২১ সদস্যের কমিটি অনুমোদন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় মাকে মৃত দেখিয়ে জমি লিখে নেওয়ার অভিযোগ রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২

জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে বিশ্বম্ভপুরের যোগী সম্প্রদায় 

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের নৌকা ডুবিতে নিহত চার পরিবারে পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের আধুখালী ও পদ্মনগর গ্রামের যোগী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। রোববার দুপুরে যোগী সম্প্রদায়ের লোকজন জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামে নৌকা ডুবিতে মারা যাওয়া চার পরিবারের বাড়িতে যান সেখানে তাদের সান্ত্বনা দেন। এবং প্রত্যক পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন  সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অঞ্জন ভৌমিক নানু,যোগী সম্প্রদায়ের সভাপতি রুপেন্দ্র দেবনাথ বেণু, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অমিত দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ,

যোগী সম্প্রদায়ের নেতা জিতেন্দ্র দেবনাথ,সুনিল দেবনাথ,বাবু দেববাথ,শিব দেবনাথ,সুবল দেবনাথ, ধজিন্দ্র দেবনাথ, নরেন্দ্র দেবনাথ, প্রমুখ যোগী সম্প্রদায়ের সভাপতি রুপেন্দ্র দেবনাথ বেণু জানান,বিশ্বম্ভপুর উপজেলার পলাশ ইউনিয়নের আধুখালী ও পদ্মনগর গ্রামের যোগী সম্প্রদায়ের উদ্যাগে আমরা নৌকা ডুবিতে মারা যাওয়া পরিবারগুলোর খোঁজ খবর নিয়ে সান্ত্বনা দিয়েছি। চার পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com