1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের যুবক নিহত ৭ বছরের সাজা এড়াতে ৩০ বছর আত্মগোপনে, অবশেষে গ্রেপ্তার লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ১ মাসে ১৩ হত্যাকাণ্ড, পারিবারিক অশান্তি বাড়াচ্ছে মাদক, ঝরছে তাজা প্রাণ ১৪ দিন বয়সী সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা আটক লিবিয়া ফেরত সুনামগঞ্জের ৬৬ তরুণ: ইউরোপের স্বপ্ন এখন দেনা আর নির্যাতনের দুঃস্বপ্ন মুখের কথার মূল্য ও ওয়াদা রক্ষার গুরুত্ব র‌্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন ছাতকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের যুবক নিহত

  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাছুম আহমদ (৪০) সিলেটের বিশ্বনাথ পৌরসভার আমির আলীর ছেলে।

আজ মঙ্গলবার সকালে দেশে তার মৃত্যুর খবর পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহতের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়া জানান, লন্ডন সময় ভোর রাতের দিকে হঠাৎ বাসায় স্থানীয় পুলিশ আসে। তারা জানতে চায়, এটি মাছুমের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখালে পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
তবে, কী কারণে, কারা মাছুমকে গুলি করেছে তা জানা যায়নি।

নিহতের বাবা আমির আলী জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে আমার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেয়। তবে কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। তা আমরা এখনও জানতে পারিনি।  সূত্র বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com