1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ওসমানীনগরে লরি-অটোরিকশা সংঘর্ষ, জগন্নাথপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ তারেক রহমান সুনামগঞ্জ-৩ আসনের প্রতি আন্তরিক, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন: এমপি কয়ছর আহমদ বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত আবারও ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন ইতালি যাত্রাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩ দিনের শুরুতে অলসতা থেকে বাঁচতে করণীয় ভূমধ্যসাগর থেকে উদ্ধার জগন্নাথপুরের ৪জনসহ ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে জুমার নামাজে যাওয়ার পথে ২ জন গুলিবিদ্ধ মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪ জন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মন্ত্রিসভায় রদবদল ও নতুন সদস্যদের শপথ গ্রহণের পর এবার তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি এক মন্ত্রীর দপ্তর রদবদল করা হয়েছে।
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চার মন্ত্রীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দেয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।
এছাড়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু (জেরী)-কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
নবনিযুক্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (টেকনোক্র্যাট) হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)-কে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমান মন্ত্রিসভার সদস্য মিজ আফরোজা খানমের দপ্তর পুনর্র্বণ্টন করা হয়েছে। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, নতুন আদেশে তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র-মানব জমিন

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com