1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল

শান্তিগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত আনসার সদস্য

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দূরপাল্লার বাসের ধাক্কায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের ডাবর পয়েন্টসংলগ্ন সিচনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন মোটরসাইকেলযোগে জগন্নাথপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দূরপাল্লার বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তাৎক্ষণিকভাবে বাসটির নাম বা পরিচয় জানা যায়নি।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। প্রায় দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সিচনী এলাকায় দুর্ঘটনার শিকার হন উজ্জ্বল। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উজ্জ্বল হোসেন জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন তিনি।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁরা পাঁচ ভাই ও চার বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। ছুটি কাটাতে বাড়িতে আসা উজ্জ্বল আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মারা যান।

 

 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিকটাত্মীয়রা ঘটনাস্থলে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com