1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে টানা ৪র্থ বারের মতো শীর্ষে পাটলী উইমেন্স কলেজ এইচএসসিতে ফেল, দুই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জেনে নেন জগন্নাথপুরের কলেজ-মাদরাসাভিত্তিক ফলাফল চিত্র জগন্নাথপুরে এইচএসসি-আলিম পরীক্ষায় ফলাফল: এগিয়ে মাদরাসা, পিছিয়ে কলেজ সুরা ইয়াসিন সম্পর্কে যা জানা জরুরি শাল্লায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮ দাখিলের পর আলিমেও সর্বনিম্ন ফল করলো ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা জগন্নাথপুরে এমপি কয়ছর আহমদ, ফ্যামিলি কার্ডে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জগন্নাথপুরে কলেজে জিপিএ-৫ শূন্যের খরা কাটলেও এবার মাদরাসায় খরা এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল

বঙ্গোপসাগরের ট্রলারডুবি: ১৪ জেলে নিখোঁজ

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে ১৪ জেলেসহ ডুবে গেছে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার। এ ঘটনায় ট্রলারে থাকা সব জেলে নিখোঁজ রয়েছেন। সোমবার বিকালে পটুয়াখালীর মহিপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

তিনি জানান, সোমবার বিকালে পটুয়াখালীর মহিপুর থেকে ৫০ কিলোমিটার পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকার করা অবস্থায় বৈরী আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে ডুবে যায় বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানির ট্রলারটি। প্রচণ্ড ঢেউয়ের কারণে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা ওই ট্রলারটি ডুবে যেতে দেখলেও জেলেদের উদ্ধার করতে পারেননি।

তিনি আরও জানান, নেটওয়ার্কের মধ্যে এসে পাথরঘাটার আরেকটি ট্রলারের জেলেরা ট্রলার মালিক সমিতিকে ডুবে যাওয়ার ঘটনা মোবাইল ফোনে জানালে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীকে নিখোঁজ ১৪ জেলেকে উদ্ধারের সহায়তা চাওয়া হয়। তিনদিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে রওনা হয় ‘এফবি বরকত’। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com