1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী জামাইয়ের কুড়ালের কোপে প্রাণ গেল শ্বশুরের স্থানীয় সরকার নির্বাচন, প্রার্থী বাছাইয়ে যেসব যোগ্যতা দেখবে বিএনপি কোরআনের বর্ণনায় মুহাম্মদ (সা.)-এর অনন্য বৈশিষ্ট্য চাঁপাইনবাবগঞ্জে নদীর পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ সুনামগঞ্জে ওয়ারিশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে

নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নতুন একটি মোটরসাইকেল কিনে সেটি চালিয়েই বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। পথে দ্রুতগতির একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের মোটরসাইকেলটির। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজনই। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তালাত মাহমুদ ওরফে শুভ (১৯) ও আবদুল্লাহ আল ওমর (১৯)। তাঁদের দুজনের বাড়িই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে। এর মধ্যে তালাত মাহমুদ ইউনিয়নের মিয়াপাড়া এবং আবদুল্লাহ আল ওমর ফকিরাপাড়ার বাসিন্দা।

নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, তালাত মাহমুদ স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আবদুল্লাহ আল ওমর পড়তেন একটি পলিটেকনিক ইনস্টিটিউটে। দুজন পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি রোগ নির্ণয় কেন্দ্রের ল্যাবে কাজ করতেন।

গতকাল রাতে তালাত মাহমুদ একটি মোটরসাইকেল কেনার জন্য ওমরকে সঙ্গে নিয়ে উপজেলার বারাইয়ারহাট বাজারে যান। রাতে সেখান থেকে একটি মোটরসাইকেল কেনেন। এরপর মোটরসাইকেলটিতে বাড়িতে ফিরছিলেন দুজন। রাতে সৈদালী এলাকায় একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তালাতের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওমরও মারা যান।

নিহত তালাত মাহমুদের বড় ভাই ইমাম হোসেন ফরহাদ  বলেন, ‘দুর্ঘটনার ভয়ে তালাতকে আমরা মোটরসাইকেল কিনতে বারণ করেছিলাম। তাই আমাদের না জানিয়েই সে তার বন্ধু ওমরকে নিয়ে মোটরসাইকেল কিনতে গিয়েছিল। নতুন মোটরসাইকেল নিয়ে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটল।’ তিনি বলেন, ‘তালাত ও ওমর খুব ভালো বন্ধু ছিল। দুজন একসঙ্গে চাকরিও করত। একসঙ্গেই দুজনের মৃত্যু হলো।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য পেতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করার চেষ্টা চলছে। সূত্র-প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com