সুনামগঞ্জের জগন্নাথপুরের শ্রীরামসি গ্রামে ৩১ আগস্ট গণহত্যার শিকার সকল বীর শহীদের স্মরণে ‘শ্রীরামসি আঞ্চলিক শোক ও গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।
এ উপলক্ষে শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) আলোচনা সভা, মেধা নির্বাচনী প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ এবং দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শহীদ স্মৃতি সংসদের সদস্য জাহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্তাকিম হোসেন। সভার আলোচনা পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক মামুন হোসেন এবং পুরস্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রিমন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের দক্ষিণ সুরমাস্থ লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হানিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন,শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ
মোহাম্মদ হাজের আলী, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক টিএন বর্মণ ও বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সন্টু কান্ত দে। অন্যদের মধ্যে বক্তব্য দেন, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মাসুম খান, নজরুল ইসলাম, সাবেক সাহিত্য সম্পাদক লুৎফুর রহমান তারেক, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহান আলম, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ,প্রচার সম্পাদক ইয়াসিন আহমদ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে একাত্তরের শ্রীরামসি গণহত্যার নির্মম ইতিহাস তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা ও শহীদদের অবদান পৌঁছে দেওয়ার আহ্বান জানান ।
আলোচনা সভা শেষে মেধা নির্বাচনী প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।