1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি হাতকড়াসহ ফেসবুক লাইভে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন কলিম উদ্দিন মিলন আল্লাহর দরজা সবার জন্য সব সময় খোলা বিতর্কের পর স্বামী. নিয়াজুরকে রাঙামাটি,আর স্ত্রী  ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে হাসপাতালে বদলি কলকলিয়ায় তালামীযে ইসলামিয়ার উদ্যোগে দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা সোলার সিস্টেমে চলবে সংসদ ভবন: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২

  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও চালকের সহকারী (হেলপার) রানা মিয়াকে (৩০) আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ। দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবার নিয়ে সিন্দুরখান রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছিল।’

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের ধাক্কায় আহত টমটমচালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং ডাম্প ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় হাইওয়ে থানা দুজনকে আটক করেছে। শ্রীমঙ্গল থানায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com