সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক
স্টাফ রিপোর্টার- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নারী নেত্রী সংগঠক সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর কলি তালুকদার আরতি ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সদ্য বিদায়ী সফল সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমিউনিটি নেতা বিমল বণিক কে। সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন,সিদ্ধার্থ এষ বলাই,বিমলাংশু রায়এড,প্রণব কান্তি দাশএড,মলয় চক্রবর্ত্তী রাজু,এড, বিমান কান্তি রায়,
নন্দন রায়,সন্তোষ রায় সন্তো,চঞ্চল কুমার লোহ,
বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্ত্তী,সুমন সাহা,বিধান চন্দ্র দাস,রাহুল দে পাপলু,বিপ্লব তালুকদার,সুজিত দেব,
নির্মল চক্রবর্ত্তী,স্বপন সরকার,সুমন দাস সাগর,
মিন্টু চৌধুরী। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এড রানা দাশ গুপ্ত স্বাক্ষরিত অনুমোদিত
কমিটিকে আগামী তিন মাসের মধ্যে জেলা সন্মেলন করতে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নব গঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী ও সদস্য সচিব সাংবাদিক অমিত কান্তি দেব। নেতৃবৃন্দ তাদের সফলতা কামনা করে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে অতীতের ন্যায় আপনাদেরকে জেলার নেতৃত্বে পেয়ে আমরা অভিভূত। আমরা বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলায় একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে।