1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ

পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশ পর্তুগালে বিদেশিদের রেসিডেন্স পাওয়ার নিয়মে বড় পরিবর্তন এসেছে। নতুন অভিবাসন আইনে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য দেশটির ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে।

এখন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও সিআইটিই শিক্ষার্থীদের রেসিডেন্স পেতে ভিসার শর্তসহ পূরণ করতে হবে আরো কিছু আইনি শর্ত।গত ১০ সেপ্টেম্বর সরকারি গেজেটে প্রকাশের পর ১১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এতে পর্তুগালের অভিবাসন আইনের আর্টিকেল ৯২-এর ৪ নম্বর অনুচ্ছেদ বাতিল করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং সিআইটিই লেভেল ৪ কোর্সের শিক্ষার্থীদের আর্টিকেল ৯২-এর আওতায় বসবাসের অনুমতি পেতে হলে রেসিডেন্স ভিসা থাকতে হবে।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, এসএনএস বা বৈধ স্বাস্থ্যবীমাসহ অন্যান্য আইনি শর্তও পূরণ করতে হবে।এর ফলে নির্দিষ্ট শিক্ষা ও প্রশিক্ষণভিত্তিক রেসিডেন্সের জন্য পর্তুগালের ভেতর থেকে আবেদন করার আগের সুযোগ সীমিত করা হয়েছে। তবে আর্টিকেল ৯২ পুরোপুরি বাতিল হয়নি; নতুন শর্তের অধীনেই এটি কার্যকর রয়েছে।

নতুন আইনে রেসিডেন্স আবেদনের সিদ্ধান্ত সাধারণত ৯০ দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে।

তবে বিশেষ পরিস্থিতিতে আরো ৩০ দিন সময় বাড়ানো যেতে পারে।এমন অবস্থায় পর্তুগালে পড়াশোনা বা প্রশিক্ষণের জন্য আসতে আগ্রহীদের দেশ ছাড়ার আগেই সঠিক ভিসা, কোর্সের ধরন ও রেসিডেন্স পাওয়ার যোগ্যতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com