1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Logo
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • উন্নয়ন
  • খেলাধুলা
  • ঐতিহ্য
  • শিক্ষা
  • তথ্য প্রযুক্তি
  • জগন্নাথপুর টুয়েন্টিফোর পরিবার
  • অন্যান্য
    • প্রবাস
    • ফিচার
    • গুনীজন
শিরোনাম:
‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’-এর নতুন কমিটি গঠন সন্তানদের নিয়ে মাদকাসক্ত বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু সরকারি চাকুরীজীবিদের পে-স্কেলের গেজেট প্রকাশ  কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ

Home
আঞ্চলিক, লিড নিউজ, শীর্ষ নিউজ

সন্তানদের নিয়ে মাদকাসক্ত বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::

তাহিরপুরে জুয়া ও মাদকের বিষাক্ত থাবায় নিমজ্জিত এক বাবার হাতে প্রাণ গেল তার নিজেরই তিনটি নিষ্পাপ শিশুর। তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন শিশুদের বাবা। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুদের বাবা সরাফত আলীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো—রজনী লাইন গ্রামের সরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় সরাফত আলী তার তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেন। পরে বিষয়টি জানতে পেরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সেখানে গিয়ে তিন শিশুকে উদ্ধার করেন। পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সরাফত আলীকে বাদাঘাটের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্স থেকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসাদ আহমেদ বলেন, সকাল ৮টার দিকে তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের বিষপান করানো হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, ভোরে নিহত শিশুদের পরিবারের সদস্যরা তাকে ঘটনাটি জানান। তাদের বাবা সন্তানদের বিষপান করিয়ে নিজেও বিষপান করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শিশুদের মা প্রবাসে থাকতেন। তিন-চার দিন আগে তিনি দেশে এসে আবার চলে গেছেন। শিশুদের বাবা জুয়া ও মাদকে আসক্ত ছিলেন বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে তিন শিশুকে মেঝেতে পড়ে থাকতে দেখে। এর আগেই তাদের পিতাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ বলেন, তিন শিশুর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে। সূত্র-সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print

Comments are closed.

এ জাতীয় আরো খবর

‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’-এর নতুন কমিটি গঠন

সরকারি চাকুরীজীবিদের পে-স্কেলের গেজেট প্রকাশ 

কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে

হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

‘অলফ্রেন্ডস জগন্নাথপুর’-এর নতুন কমিটি গঠন

সন্তানদের নিয়ে মাদকাসক্ত বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

সরকারি চাকুরীজীবিদের পে-স্কেলের গেজেট প্রকাশ 

কাবিনে দেনমোহর বাড়িয়ে লেখা: ইসলামের বিধান কী

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি

ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ

ব্রিটিশ পাসপোর্টধারীর মরদেহ পড়ে ছিল বাসায়, স্বজনরা প্রবাসে

জগন্নাথপুরে ‘আঘাতপ্রাপ্ত’ জবাইকৃত গরুর মাংস রাখার অপরাধে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

রানীগঞ্জ গণহত্যা দিবস আজ

জগন্নাথপুর-শান্তিগঞ্জে উন্নয়নের ছোঁয়া লেগেছে:এমপি কয়ছর আহমদ

সিলেটে শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা

তালাবদ্ধ ঘর থেকে আসছিল দুর্গন্ধ, ভেতরে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ

জগন্নাথপুরে নৌকাডুবিতে প্রাণ হারানো পরিবারগুলোর পাশে ইতালি প্রবাসী সাব্বির ও সুজিত

ওজনে কম দেওয়ায় যে পরিণতি হয়েছিল মাদয়ানবাসীর

বিতর্কের পর স্বামী. নিয়াজুরকে রাঙামাটি,আর স্ত্রী  ডা. সুবর্ণাকে জগন্নাথপুরে হাসপাতালে বদলি

সম্পাদক: অমিত দেব, বার্তা সম্পাদক: আলী আহমদ
উপজেলা পরিষদ রোড, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com