1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি

এস.আই স্বামীর বিরুদ্ধে কনস্টেবল স্ত্রীর মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৫০৫ Time View

আল-হেলাল, সুনামগঞ্জ::সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার এসআই হুমায়ুন কবিরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন তার স্ত্রী কনস্টেবল হামিদা বেগম।

বুধবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি দায়ের করার পর বিজ্ঞ বিচারক ইসরাইল হোসেন মামলাটি এফআইআর করার জন্য দোয়ারাবাজার থানার ওসিকে নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, এসআই হুমায়ুন কবির তার দুই সন্তান ও স্ত্রী রেখে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রতারনার মাধ্যমে গত ২০০৪ সালের ১৪ই সেপ্টেম্বর পুলিশ কনস্টেবল হামিদা বেগমকে বিয়ে করেন। এরপর ২০০৫ সালের ১৫ই ফেব্রুয়ারী মৌলভীবাজারে কর্মরত থাকাকালীন সময় চাপ প্রয়োগ করে হামিদাকে চাকুরী থেকে অব্যাহতি নিতে বাধ্য করেন। এবং বিয়ের যৌতুক হিসেবে হামিদার মা-বাবার কাছ থেকে বাড়ি তৈরির জন্য ২২শতাংশ জায়গা নিজের নামে রেজিস্ট্রি করে নেন।
সেই বাড়ি তৈরি করার জন্য গত ১৫দিন আগে হামিদার কাছে ১০ লক্ষ টাকা দাবী করেন। তার কথা মতো টাকা দিতে অস্বীকার করেলে মারধর করেন। টাকার জন্য প্রতিদিনকার নির্যাতন সইতে না পেরে অবশেষে হামিদা বেগম তার সন্তান নিয়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন-মামলা মোকদ্দমার বিষয়টি ওদের একান্তই ব্যক্তিগত ও সাংসারিক। তবে মামলা হলে তাদেরকেও আইনের আওতায় আসতে হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com