1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আনন্দ বিষাদের পর খুশি জগন্নাথপুরের সেই সাতজন প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদয়ালয়ে স্কুল ফিডিং উদ্ধোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে নানা আয়োজনে স্টুডেন্টস কেয়ারের এক যুগপূর্তি উদযাপন পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: জগন্নাথপুরে প্রতিবাদ সভাবেশে এমপি কয়ছর মাদক ও চোরাচালানের গডফাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন এমপি কয়ছর আহমদ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটকদের মধ্যে কারাগারে ১০৮ ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন আবাস প্রামাণিক স্থিতিশীল দেশ গড়তে আদর্শ শাসকের ৬ করণীয় বিশ্বনাথে জমির বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জে বিদ্যালয়ের সামনেই শিক্ষককে কুপিয়ে জখম

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: জগন্নাথপুরে প্রতিবাদ সভাবেশে এমপি কয়ছর

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
প্রেস বিজ্ঞপ্তি::
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।
জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। প্রতিবাদ মিছিলে সরাসরি নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের সংসদীয় কমিটির সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেশে নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। আমরা আজকের এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান আর কোনোদিন হবে না। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এদেশের শান্তিপ্রিয় জনগণ ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে রায় অবশ্যই কার্যকর করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীকে সার্বক্ষণিক সজাগ থাকতে হবে। যারাই এদেশে সন্ত্রাস করার চেষ্টা করবে, দেশের উন্নয়ন ও উৎপাদনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে দূরদর্শী নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা এগিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই উন্নয়ন অগ্রযাত্রার স্বার্থে সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
প্রতিবাদ সমাবেশে  অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জেলা আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, জেলা বিএনপির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সোবহান, যুগ্ম-আহ্বায়ক সুহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম-আহ্বায়ক দিলু মিয়া, যুগ্ম-আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক তকবুর মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য লুৎফুর রহমান, সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, সদস্য সানোয়ার হোসেন সুনু, যুক্তরাজ্য বিএনপির সাবেক সদস্য মির্জা নিকছন, সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর বিএনপির সদস্য আছকির আলী।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ, সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com