1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাথমিকে শিক্ষক নিয়োগ, আনন্দ বিষাদের পর খুশি জগন্নাথপুরের সেই সাতজন প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদয়ালয়ে স্কুল ফিডিং উদ্ধোধন করলেন এমপি কয়ছর আহমদ জগন্নাথপুরে নানা আয়োজনে স্টুডেন্টস কেয়ারের এক যুগপূর্তি উদযাপন পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে: জগন্নাথপুরে প্রতিবাদ সভাবেশে এমপি কয়ছর মাদক ও চোরাচালানের গডফাদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলেন এমপি কয়ছর আহমদ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটকদের মধ্যে কারাগারে ১০৮ ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন আবাস প্রামাণিক স্থিতিশীল দেশ গড়তে আদর্শ শাসকের ৬ করণীয় বিশ্বনাথে জমির বিরোধে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ সুনামগঞ্জে বিদ্যালয়ের সামনেই শিক্ষককে কুপিয়ে জখম

প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদয়ালয়ে স্কুল ফিডিং উদ্ধোধন করলেন এমপি কয়ছর আহমদ

  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। তিনি বলেন আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ।তাই সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। এ উপজেলার প্রবাসীরা শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যাগ। শিক্ষাখাতে জগন্নাথপুরের প্রবাসীদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তেঘরিয়া গ্রামটি আমার ফুফুর বাড়ির গ্রাম। এ গ্রামের কৃতি সন্তান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান একজন শিক্ষাদরদী মানুষ। শাহজালাল উচ্চ বিদ্যালয়ের জন্য তিনি নিবেদিতপ্রাণ। এ এলাকায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এ এলাকায় উন্নয়নের জন্য আমার নিরলস প্রচেষ্টা থাকবে।

 

আজ সোমবার ( ২৮ সেপ্টেম্বর )  জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের উদ্যাগে স্কুল ফিডিং এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ রাহিন তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা বিএনপি সদস্য এম এ মুকিত,জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সৈয়দ মোসাব্বির আহমেদ, আব্দুস সোবহান, হাজী সুহেল খান টুনু বিদ্যালয়ের বর্তমান সভাপতি আবু সুফিয়ান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাজী হরুপ মিয়া মোঃ আলমগীর জিম্মাদার,সহকারী শিক্ষক মোঃ রবিউল আলম  প্রমুখ সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ আব্দুল কাদির গীতা পাঠ করেন সহকারী শিক্ষক সুমালো কান্তি রায় মানপত্র পাঠ৷ করেন অর্থ বিদ্যালশের শিক্ষকার্থী মোছাং ইমাইয়া তাসনিম জুহা স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ।

 

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ লুৎফুর রহমান কামালী মোঃ সুনু মিয়া মোঃ আবুল বসর মোঃ আনোয়ার মিয়া মোঃ আব্দুর রহিম মোঃ মকবিল মিয়া মোঃ নিজাম উদ্দিন মোঃ মিজান কোরেশী মোঃ নুরুল আমিন মোঃ আনসাফুল হক মোঃ আঃ লতিফ মোঃ ডাঃ সুহেল মেঃ আঃ গফফার মোঃ আঃ বারিক সৈয়দ ইসহাক মোঃ আলিকত জিম্মাদার সামছুল ইসলাম জাবির আঃ ওয়াহিদ মোঃ ফয়জুল ইসলাম মোঃ বেলাল আহমদ মোঃ তাজুল জিম্মাদার মোঃ আঃ ওয়াদুদ মোঃ কদ্দুস তালুকদার শাহিনুর মাহমুদ মোঃ শাহজাহান মিয়া আঃ হক কামালী মোঃ আলি হোসেন মোঃ মহসিন আহমদ মোঃলিকন মিয়া মোঃ কামাল মোঃ আঃ আহাদ সৈয়দ মারজান আহমদ মোঃ শামিনুর মোঃ বদরুল ইসলাম মোঃ শিপন আহমেদ। সভায় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ কে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com