1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাথমিকে নিয়োগ পাওয়া জগন্নাথপুরসহ জেলার ৫৯৮ শিক্ষকের পদায়ন লটারিতে মৌলভীবাজারে মোটরসাইকেল চুরির সুত্র ধরে অভিযান, গ্রেপ্তার ৩ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী ১২ লাখ টাকা দিয়ে ইউরোপযাত্রা, লিবিয়ায় গিয়ে জিম্মি, পরে ফিরলেন শূন্য হাতে শারদীয় দুর্গা উপলক্ষে জগন্নাথপুরে প্রশাসনের প্রস্তুতিসভা শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা ‘ঘুষ খাওয়া লাগবে’ এমন মন্তব্য করা সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ময়লার স্তুপে মিলল নবজাতকের মরদেহ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী  শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।
ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘বিমানে থাকা ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের পরিবারের প্রতি প্রেসিডেন্ট গভীর সমবেদনা জানিয়েছেন’। টিনুবু বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত।’
দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে প্রেসিডেন্ট তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে। সৌজন্যে মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com