স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনামগঞ্জ পৌরশহরের রাধানগর পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে জগন্নাথপুর পৌরশহরের ‘তাছিম চুলা ঘর’এর প্রোপ্রাইটর সোহানুর রহমান সুহেল কে সভাপতি ও জাউয়া বাজারের ‘ছাইয়া এন্টারপ্রাইজ’এর প্রোপ্রাইটর নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি শাহ আলম (এস), জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক: শাহ আলম (ডি), কোষাধ্যক্ষ কবির হোসেন। উপদেষ্টা শফিকুল ইসলাম খোকন ও নিয়াজ আহমদ।
সদস্য হলেন, হাবিবুর রহমান হাবিব, মতিউর রহমান, সুবিদ মিয়া, নজরুল ইসলাম, শফি উল্লা, কিবরিয়া আকন্দ, সাইফুর রহমান, সোহেল মিয়া, প্রকাশপাল চৌধুরী, আয়ুব আলী, রুহুল আমিন, শাকিল আহমদ ও নজির হোসেন।