1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত জগন্নাথপুরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, উদ্বোধনের অপেক্ষায় ধুলো জমছে ২৫ কোটির ভবনে সৌদিতে বিমানবন্দরে হামলা, ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত সিলেটের সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার স্থায়ী কমিটির বৈঠক/স্থানীয় নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে চায় বিএনপি

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই উৎসবে দায়িত্ব পালনের জন্য মোট ১৫ জন কর্মকর্তাকে নিজ নিজ অধিক্ষেত্রে নিযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে রবিবার (১১ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, পুলিশ সুপার, ডিএসবি সুনামগঞ্জের গত ২৪ সেপ্টেম্বরের ৫৩৭৮(১৮)/১ নং স্মারকের আলোকে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ আইন—শৃঙ্খলা রক্ষায় মোতায়েন পুলিশ বাহিনীকে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদানসহ ম্যাজিস্টেরিয়াল দায়িত্ব পালন করবেন।

সুনামগঞ্জ সদর উপজেলার ৫২টি মণ্ডপে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান (সদর উপজেলা) ও সুনামগঞ্জ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বাস সাহরিয়া ইসলাম (পৌর এলাকা)। বিশ্বম্ভরপুর উপজেলার ৩১টি মণ্ডপে নির্বাহী অফিসার (ইউএনও) সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলার ২২টি মণ্ডপে ইউএনও হিল্লোল চাকমা, ধর্মপাশা উপজেলার ২১টি মণ্ডপে ইউএনও জনি রায়, মধ্যনগর উপজেলার ৩৫টি মণ্ডপে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ, ছাতক উপজেলার ৩০টি মণ্ডপে ইউএনও মো. মহিউদ্দিন, শাল্লা উপজেলার ৩২টি মণ্ডপে ইউএনও পিয়াস চন্দ্র দাস, তাহিরপুর উপজেলার ৩১টি মণ্ডপে ইউএনও রিপামনি দেবী ও সহকারী কমিশনার হাসিবুল হাসান ডিও, জগন্নাথপুর উপজেলার ৩৯টি মণ্ডপে সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, দোয়ারাবাজার উপজেলার ২৪টি মণ্ডপে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম, জামালগঞ্জ উপজেলার ৫৫টি মণ্ডপে ইউএনও শিল্পী রাণী মোদক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত, দিরাই উপজেলার ৭২টি মণ্ডপে ইউএনও সনজীব সরকার দায়িত্ব পালন করবেন। আদেশে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক, পুলিশ সুপার, উপ—পরিচালক (সুনামগঞ্জ), র‌্যাব—৯ এর কোম্পানি কমান্ডার, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি), সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি) এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com