1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে নির্বাচন শুরু হবে। নির্বাচন হবে পাঁচ ধাপে যা ২৭ মে শেষ হবে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানান।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভায় চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, জাতীয় পরিচয়পত্র ছাপানো, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচ্যসূচিতে ছিল। সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয় নিয়েও আলোচনা হয়।
সূত্র এশিয়া পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com