1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

স্টাফ রিপোর্টার::

আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে পূজা মন্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে জগন্নাথপুর থানার আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা আজ  সোমবার (১২অক্টোবর) জগন্নাথপুর থানার হলরুমে অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার নুর হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল রফিকুল ইসলাম। সভায় বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা শাখার আহ্বায়ক সতীশ গোস্বামী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেব, সাধারণ সম্পাদক বিভাষ দে,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, পৌরশাখার সভাপতি মুকুল ভট্টাচার্য্য, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,পূজা ফ্রন্ডের আহ্বায়ক বাপ্পি রায় সাধারণ সম্পাদক সুবল দে,রানীগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক নিশী কান্ত রায়,  মাতৃবন্দনা পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক অমিত দাশগুপ্ত রসুলগঞ্জ বাজার পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক সুদীপ দে,মীরপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতা সুভাষ দেবনাথ,শ্রীকৃষ্ণপুর পূজা মন্ডপ কমিটি সাধারণ সম্পাদক সবুজ রাম,সৈয়দপুর অনুচন্দ মন্ডপ কমিটির সভাপতি অধীর সূত্রধর প্রমুখ
সভায় জগন্নাথপুর থানার উপ পরিদর্শক আল আমীন,মতিউর রহমান ও ভানু লাল সহ বিভিন্ন মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন উদ্যাগ গ্রহণ করা হয়। এছাড়া মন্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান নিবিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com