1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লেনদেন করলে আইনি ব্যবস্থা জগন্নাথপুর বাজারে সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রায় ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জগন্নাথপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা, প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্বামী আটক দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ আল-কোরআনে ব্যবসা-বাণিজ্য চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ  সোমবার (১২ অক্টোবর) চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসনাগাঁও গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও  উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে

প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা কমিশনার (ভূমি) মহশিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন  জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন  উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী আনোয়ার হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক মোঃ দুধু মিয় ইউনিয়ন বিএনপি যুগ্ম-আহবায়ক ডাঃ রাজা মিয়া, ইউনিয়ন বিএনপি সদস্য সিরাজুল কালা, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হক টুনু, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলী। উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের নাড়ী পুরুষ।
বক্তারা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রসঙ্গে বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান ৩১দফা ও নির্বাচনী ইশতেহারে যেভাবে ফ্যামিলি কার্ডের কথা ও নারীর ক্ষমতায়নের কথা তুলে ধরেছিলেন তা বাস্তবিক কার্যক্রম আজ সারা বাংলাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শুরু করা হল। আজ থেকে আগামী ৪৫ দিন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারি সুপারভাইজার ও মাঠকর্মীরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ কে চিলাউড়া হলদিপুর ইউনিয়নবাসির ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com