1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নতুন সাজে নাবিলা ইলেকট্রনিক্স-এর উদ্বোধন জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি কয়ছর আহমদ সুনামগঞ্জে মা-কে কুপিয়ে হত্যার পর ঘাতক ছেলে আটক জগন্নাথপুরে ৩৯ পূজা মন্ডপে আজ থেকে শারদীয় দুর্গোৎসব শুরু  জগন্নাথপুরে নবীন বরণ অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ, শাহজালাল মহাবিদ্যালয় সরকারীকরণে সর্বাত্মক চেষ্টার আশ্বাস নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি

জগন্নাথপুরে ৩৯ পূজা মন্ডপে আজ থেকে শারদীয় দুর্গোৎসব শুরু 

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

স্টাফ রিপোর্টার -সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আজ থেকে ৩৯পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার শুরু হচ্ছে।  মহাষষ্ঠীতে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা বোধন অনুষ্ঠিত হবে। কথিত আছে, এদিনই নাকি রামচন্দ্র দেবীর বোধন করেন। আগামী ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে উৎসব।

বাংলা পঞ্জিকা অনুযায়ী শনিবার ও রবিবার, এই দুই দিন জুড়ে মহাসপ্তমী তিথি থাকায় পরদিন থেকেই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মহাসপ্তমীতে নবপত্রিকার আনুষ্ঠানিকতা পালন করা হবে। এতে দেবীর বিভিন্ন রূপের প্রতীক হিসেবে নয়টি উদ্ভিদকে স্নান করিয়ে পূজা করা হয়। সোমবার উদযাপিত হবে মহাঅষ্টমী। যার বিশেষ আকর্ষণ হলো সন্ধিপূজা, যা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। পরদিন মহানবমীতে পূজার শেষ ধাপের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং দেবীকে ভোগ নিবেদন করা হবে। উৎসবের শেষ দিনে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন এবং প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা সহকারে নির্ধারিত নদী, পুকুর বা জলাশয়ে নিয়ে যাবেন। পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আগমন করবেন।  অন্যদিকে, দেবী নৌকায় চড়ে স্বর্গলোকে গমন করবেন।

 

সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বর্ধিত করেছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সাথে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।

ইতিমধ্যে সকল পূজা মন্ডপে প্রতিমা স্হাপন আলোকসজ্জা সহ মন্ডপ সাজানোর কাজ শেষ হয়েছে। মন্ডপে মন্ডপে পূজার প্রস্তুতি চলছে জোরেশোরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মন্ডপে পুলিশ আনসার মোতায়েন করা হচ্ছে। উপজেলা সদরের পৌর এলাকায় কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়া,বাসুদেব বাড়ি  আনন্দময়ী পূজা মন্ডপ ও দাস সম্প্রদায়ের পূজা মন্ডপে পূজা উপলক্ষে নানা আয়োজনের উদ্যাগ নেয়া হয়েছে। মন্ডপগুলোতে সাজ সজ্জায় সজ্জিত করা হয়েছে।  আনন্দ ময়ী পূজা মন্ডপ কমিটি এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার পাশাপাশি পুকুরের মন্ডপে বিশেষ সৌন্দর্যের পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় মন্দিরে রয়েছে এবার বিশেষ সৌন্দর্য্য। ব্যতিক্রমী নানা আয়োজন রয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিজন কুমার দেব ও সাধারণ সম্পাদক বিভাষ দে জানান,এবার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৩৯ পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে।  আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে  উৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। সুষ্ঠু সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা অর্চনা করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেব জানান,সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উপজেলা হচ্ছে জগন্নাথপুর। আমরা আশাবাদী সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে নিবিঘ্নে পূজা হবে। পূজা মন্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক সিসি ক্যামেরা, আলোকসজ্জা সহ নানা প্রস্তুতি  রয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীরা ভক্তি আরাধনা ও আনন্দে মেতে উঠবেন এটাই প্রত্যাশা।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com