1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পূজা মন্ডপ পরির্দশনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ  নেতৃবৃন্দ  জগন্নাথপুরে নাজিমের ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,জড়িতদের ফাঁসি চান এলাকাবাসী নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডা চুরির নাটক সাজিয়ে নিজের নবজাতক সন্তানকে বিক্রি করলেন বাবা প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক সংবিধান সংশোধনীতে বিরোধীদল সহযোগিতা করছে না:স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু দোয়ারাবাজারে মাদকের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালিবের উপর হামলা, অভিযুক্ত আটক লুদরপুরে নিহত নাজিমের দাফন সম্পন্ন, নেপথ্যে কী? শুধুই বিয়ের দাওয়াত নাকি বসতভিটার লোভ? হৃদরোগে আক্রান্ত শিশু রবিউল, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় জয় দাস (২০) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে, হিমেল দাস ও জয় দাস আরেকটি মোটরসাইকেলে করে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। ভরারগাঁও এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে হিমেল ও জয় গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেটে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাসের মৃত্যু হয়।

এদিকে, দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে তামিমের বাবা নুরুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র:কালবেলা .কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com