1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাসায় মাদকের কারবার নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক সুনামগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে কারফিউ জারি বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২০ ইসলামের দৃষ্টিতে গুজব ও মিথ্যা খবর প্রচার জঘন্য পাপ জগন্নাথপুরে পূজা মন্ডপ পরির্দশনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ  নেতৃবৃন্দ  জগন্নাথপুরে নাজিমের ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,জড়িতদের ফাঁসি চান এলাকাবাসী নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডা

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের সমান অধিকার ও সমান কর্তব্য রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রংপুর-সৈয়দপুর মহাসড়কের নতুন চৌপথী বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান পথসভার মঞ্চে উঠলে সমর্থকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

এর আগে ঢাকা থেকে একটি সামরিক বিমানে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শনের উদ্দেশে ঢাকার বাইরে তিন জেলার সফরে রওয়ানা হন প্রধানমন্ত্রী। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com