1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাসায় মাদকের কারবার নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক সুনামগঞ্জে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন বাবা ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে কারফিউ জারি বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২০ ইসলামের দৃষ্টিতে গুজব ও মিথ্যা খবর প্রচার জঘন্য পাপ জগন্নাথপুরে পূজা মন্ডপ পরির্দশনে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ  নেতৃবৃন্দ  জগন্নাথপুরে নাজিমের ‘খুনিদের’ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন,জড়িতদের ফাঁসি চান এলাকাবাসী নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জগন্নাথপুর উপজেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডা

অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাসায় মাদকের কারবার

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাতভর ডিজে পার্টি, মাদকসেবনসহ মাদকের কারবার পরিচালিত হয় এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাটারা এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এডিশনাল ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে সরিয়ে সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরি এক অফিস আদেশে তাকে পদ থেকে সরানো হয়।

এর আগে তার ভাড়া দেওয়া রাজধানীর একটি বাসায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং নারী-পুরুষসহ ৮৪ জনকে আটকের খবর প্রকাশিত হয়।

পুলিশ সদর দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকার পুলিশ হাউজিং-১-এর একটি বাসায় সোমবার দিবাগত রাতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। রাতভর ডিজে পার্টি, মাদকসেবন ও মাদকের কারবার পরিচালিত হওয়ার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে আটক করা হয়। তাদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন। ওই বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদসহ বিভিন্ন সামগ্রী ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দের কথা জানিয়েছে ডিবি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। সেখানে অবৈধভাবে মাদকসেবন ও ডিজে পার্টি চলছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, বাসাটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়। বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হলেও সেখান থেকে অর্জিত আয়ের ৭০ শতাংশ জহির পেতেন বলে জানান তিনি।

ডিবির একটি সূত্রের বরাতে আগের প্রতিবেদনে আরও বলা হয়েছিল, আটক কো-হোস্টকে ছাড়িয়ে নিতে তদবির করেছিলেন ওই কর্মকর্তা। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ঢাকা পোস্টের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সূত্র ঢাকা পোষ্ট.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com