1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২ ইউরোপ থেকে ফেরত পাঠালো হলো ৩৫ বাংলাদেশিকে পূজায় মদ্যপানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু সিলেটে ৯ মাসে সড়কে প্রাণ গেল ২৮৮ জনের চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি মানসিক প্রশান্তিতে ইসলামের দিকনির্দেশনা চাঁদা দিতে অস্বীকৃতি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা লুদরপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, মাছুমকে প্রধান আসামি করে ৯ জনের নামে হত্যা মামলা রানীগঞ্জ জগন্নাথ জিউর আখড়ায় আজ থেকে  শুরু সপ্তাহব্যাপী শ্রীমদ্ভাগবত জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান 

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, আটক ২

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
জগন্নাথপুর২৪ ডেস্ক::

সাবেক প্রধানমন্ত্রী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরছেন বলে মাইকিং করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। এ ঘটনায় দুজনকে আটকও করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এই মাইকিংয়ের ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনাটি গতকালের। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আরো কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।

এ সময় দল-মত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয় মাইকিংয়ে।

শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়। সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com