স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগরে মাদক সেবনের দায়ে কানন রবি দাস নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দণ্ডপ্রাপ্ত যুবককে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার (২৮ অক্টোবর) রাতে ভ্রামমান আদালতের বিচারক মহসীন উদ্দিন এই দণ্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি রানীনগরের পিন্টু রবি দাসের ছেলে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের নেতৃত্বে ও জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতা ওই এলাকায় ভ্রামমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কানন রবিকে মাদক সেবনকালে হাতেহাতে ধরা হয়। এসময় দেশীয় মদ জব্দ করা হয়েছে। পরে মাদক সেবনের অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
এব্যাপারে ভ্রামমান আদালতের বিচারক জগন্নাথপুরের এসিল্যান্ড মহসীন উদ্দিন বিষয়টিক সত্যতা নিশ্চিত করে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।