1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
খাদ্যে ভেজাল : মানুষের জীবন নিয়ে এক নির্মম প্রতারণা ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জগন্নাথপুরে যে সব কর্মসুচি পালিত হবে হবিগঞ্জে মোবাইল চু রি নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা দোয়ারাবাজারে বালু তোলায় বাধা, জমির দখল নিতে ফসল বিনষ্ট ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ জগন্নাথপুরে যে সব কর্মসুচি পালিত হবে

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View
স্টাফ রিপোর্টার::
আজ ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবস উপলক্ষ্যে  ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা মোতাবেক দিবসটি পালনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুটিন দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দিন স্বাক্ষরিত এক সরকারি পরিপত্রে এই তথ্য জানা গেছে।
ঘোষিত কর্মসূচি সমূহ:
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ নভেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সার্ভিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে দিবসের তৎপর্যভিত্তিক আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিশেষ প্রার্থনা ও অন্যান্য উদ্যোগ:

দিবসটি উপলক্ষে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সাথে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সাধারণ দর্শনার্থীদের জন্য জগন্নাথপুর উপজেলা পরিষদ শিশু পার্কটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে এবং সেখানে কোনো টিকিট ছাড়াই প্রবেশ করা যাবে। এ ছাড়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে এই সকল কর্মসূচিতে উপজেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জগন্নাথপুর আর্ট স্কুলের ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আগামীকাল রোববার র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com