1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা   সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে ‍উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীরচর বাজারের নতুন মার্কেট মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, কালনিচর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী এলাইছ মিয়া ও একই এলাকার

কাজল মিয়াদের মধ্যে জমি সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল। যার জের ধরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে  সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে এলাইস মিয়া (৫০), ছানা মিয়া (৪০) , স্থানীয় ইউপি সদস্য শওকত আলী (৪২), কাজল মিয়া (৫৩) ও লিচু মিয়া (৬০)সহ উভয় পক্ষের  কমপক্ষে ১৫ জন আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন, এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত। এবিষয়ে থানায় কেউ এখনও লিখিত কোন অভিযোগ দায়ের করেননি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com