1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শনিবার (৭ নভেম্বর) শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছে। একইসঙ্গে এসময় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। সবাই মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আজ দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। আজ ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাশাপাশি আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com