1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল বন্ধ জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি জগন্নাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন’-এর আংশিক কমিটি গঠন সুনামগঞ্জে থানার সামনে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২০ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জগন্নাথপুরের ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর নতুন জার্সি উন্মোচন

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

স্পোর্টস রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়  ‘হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

গতকাল শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টের একটি রেস্তুরায় এই জার্সি উন্মোচন সম্পন্ন হয়।

এ উপলক্ষে এলাকার ক্রীড়ানুরাধী আলহাজ্ব বজলু রশিদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক ফাহিম আহমদের পরিচালনায় আলোচনাসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী কবির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আহসান লাহিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপর স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবু হেনা রনি।
অনুষ্ঠানে  অন্যান্যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন টিএইচ সুমন, আসাদ লাল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সাফি মোহাম্মদ, আব্দুল কাদির ও আব্দুল কাইয়ুম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশ এবং একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে মাঠের খেলাধুলা অনন্য ভূমিকা পালন করে। বক্তারা হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাবের অতীত ঐতিহ্যের প্রশংসা করেন এবং ক্লাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন কাহের আরিফ জার্সি স্পনসর মিফতাহসহ দেশ ও প্রবাসে অবস্থানরত ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষী, পৃষ্ঠপোষক ও সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com