1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলী হোসেন (২৬)। তিনি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে নাজির গাঁও এলাকার বাসিন্দা ও কাতার প্রবাসি। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন লালাবাজারের নাজির গাঁও এলাকার তরমুজ আলীর ছেলে তামিম (১৯) ও একই এলাকার আব্দুল কালামের ছেলে রাসেদ আহমদ (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইলে সন্ধ্যা পৌণে ৬টার দিকে একটি পিকআপ গাড়ি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা উপ-কমিশনার মো. আফজাল হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারিয়েছেন। তিনি কাতার প্রবাসি। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সূত্র-সিলেটভিউ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com