1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার::

প্রাথমিক পর্যায় থেকেই কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার ভিত মজবুত করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর মাঝপাড়ায় ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হবিবপুর তালুকদার পরিবারের উদ্যোগে স্থানীয় সাজেদা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এক  অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
হবিবপুর গ্রামের প্রবীণ মুরুব্বি আবুল মনসুর সাবুদ্দিনের সভাপতিত্বে এবং সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের শিক্ষক নোমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হবিবপুর-কেশবপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল করিম ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহমদ, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক আবু তাহের রানা এবং ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দেব। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক নুরুল হক, রুহুল আমিন, শরীফ উল মামুন  প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত শক্তিশালী করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এলাকার শিক্ষার সার্বিক মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন শিক্ষাবান্ধব কর্মকাণ্ডে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সাজেদা খানম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সামসুদ্দোহা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com