1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান

শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা দলটির মাঠপর্যায়ের প্রকৃত শক্তির প্রতিফলন নয়।

আজ রোববার বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশন বাংলাদেশের যৌথ আয়োজনে তথ্য মেলা-২০২৬ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে ড. জাহেদ উর রহমান বলেন, ‘এর কোনো প্রশ্নই আসে না। তার দেশে ফেরার কোনো চিন্তা বা ইচ্ছা নেই।’

আওয়ামী লীগের অনলাইন তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো দলের বিপুল সমর্থন দেখা গেলেই তা মাঠপর্যায়ের বাস্তব চিত্র বলে ধরে নেওয়া যায় না। গত জাতীয় নির্বাচনের আগে ফেসবুকে একটি দলকে প্রায় দুই-তৃতীয়াংশ আসন পেতে যাচ্ছে বলে মনে হয়েছিল, কিন্তু বাস্তবে তা ঘটেনি। তাঁর ভাষায়, ‘বট যদি ভোটার হতো, তাহলে হয়তো তারা নির্বাচনে জিতে যেত।’

তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন লাইভ ও উসকানিমূলক পোস্টের কারণে বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে—এমন ধারণা তৈরি হলেও তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের বাইরে অবস্থানরত দলটির নেতারা অনলাইনে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে থাকা নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। তাঁরা অপরাধ করছেন এবং আইন তাঁদের খুঁজে বের করবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সমাজে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে তথ্য অধিকার আইন ও তথ্য কমিশনের কার্যকর প্রয়োগ জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, প্রশাসনিক দপ্তরে তালা দেওয়া বা গালিগালাজের পরিবর্তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তথ্য চাওয়ার ওপর গুরুত্ব দেন। তথ্য চাওয়া ও পাওয়া নাগরিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি।

সভায় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, কোনো দপ্তর থেকে তথ্য না পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করতে হবে। সেখানেও সমাধান না হলে তথ্য কমিশনের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। পরীক্ষার খাতা, উন্নয়ন বাজেট, গাছ কাটা কিংবা বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানের মতো বিষয়ে তথ্য জানতে নির্ধারিত ফরমে আবেদন করার পরামর্শ দেন তিনি। সরকারি অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তথ্য কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ২০০৯ সাল থেকে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলেও এর নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব জনগণ ও শিক্ষার্থীদেরও রয়েছে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, তথ্য অধিকার ছাড়া জনগণের ক্ষমতায়ন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক তথ্য সরবরাহে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তবে ব্যক্তিগত, নিরাপত্তা ও গোয়েন্দাসংশ্লিষ্ট সংবেদনশীল তথ্য এর আওতামুক্ত থাকবে। একাডেমিক, পরীক্ষা, আর্থিক ও কর্মকর্তা-কর্মচারীসংক্রান্ত তথ্য নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয় ছাড়া সফট ও হার্ড কপি—উভয় মাধ্যমেই সরবরাহ করা সম্ভব বলে জানান তিনি। তথ্যের জন্য দপ্তরে তালা না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করার আহ্বান জানান উপাচার্য।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা। আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।

সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com