1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

এসপি বাবুলের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাসসহ চালক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৪২২ Time View

স্টাফ রিপোর্টার:পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে হত্যাকারীদের ব্যাকআপ টিমের কালো মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালককে আটক করা হয়। বুধবার রাতে চট্টগ্রাম নগরী থেকে মাইক্রোবাসটির চালককে আটক করা হয়েছে। তবে পুলিশ সুনির্দিষ্ট করে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। বৃহস্পতিবার সকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

মাইক্রোবাস আটকের সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, মিতুর হত্যাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি কালো রংয়ের মাইক্রোবাস ঘটনাস্থলে একটু থেমে আবার মোটরসাইকেলের পিছু পিছু চলে যায়। এই মাইক্রোবাসটি হত্যাকারীদের ব্যাকআপ টিম হিসেবে কাজ করেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনার প্রায় চার দিন পর এই হত্যাকাণ্ডের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, বুধবার হত্যাকাণ্ডে জড়িত এক শিবির ক্যাডারকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com