1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

বাংলা নববর্ষ উপলক্ষে গুগলের বিশেষ উপহার

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৬৪৫ Time View

অনলাইন ডেস্ক:: পহেলা বৈশাখে বাঙালিদের অভিনব এক উপহার দিল সার্চ ইঞ্জিন গুগল। প্রথমবারের মতো বাংলা নববর্ষ উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে তারা। বাংলা ভাষা এবং ঐতিহ্য ফুটিয়ে তোলা নকশায় তৈরি করা ডুডলটি মঙ্গলবার প্রথম প্রহর থেকে দেখা যাচ্ছে গুগলের হোমপেজে।এর আগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছিল গুগল। চলতি বছরে টানা তিন মাসে বাংলাদেশি ব্যবহারকারীদের বিশেষ ডুডল উপহার দিল বিশ্বের সবচেয়ে বৃহৎ এই সার্চ ইঞ্জিন।
বাংলা নববর্ষ নিয়ে তৈরি করা ডুডলে গুগল লিখতে ইংরেজি ‘ও’-এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঙালি সংস্কৃতির অনুসঙ্গ হাতপাখা। দুটি হাতপাখার একটিতে বাহারী নকশা ও অন্যটিতে বাংলায় লেখা হয়েছে ‘শুভ নববর্ষ ১৪২২’। বৈশাখী নকশার মতো রঙিন কারুকাজ করা হয়েছে গুগলের লোগোটিতে। এর ওপরে মাউস রাখলে ‘হ্যাপি নিউ ইয়ার ১৪২২’ লেখাও দেখা যায়। ডুডলটির ওপর ক্লিক করলে বাংলা নববর্ষ উদযাপন সংক্রান্ত সব খবর, রচনা ও ছবির বৃত্তান্ত হাজির হয় সামনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com