1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ২৭৩ Time View

স্টাফ রিপোর্টার:: কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রর্দক্ষিন করে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,ডাঃ ফারুক আহমদ এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের উপজেলা সমন্ধয়কারী লায়লা বেগম, সূর্য্যওে হাসি ক্লিনিকের ম্যানেজার বিপ্লব বিশ্বাস, পরিবার কল্যাণ সহকারী খোকন রানী চন্দ, পরির্দশিকা রীনা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com