1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

ভবের বাজার শাহ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলে এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যেগে স্কুল ড্রেস বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ৩৮৩ Time View

স্টাফ রিপোর্টার:- জগন্নাথপুরে পৌর শহরে ভবের বাজার সংলগ্ন আলহাজ্ব শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলে এক যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সংবধর্না অনুষ্টানের আয়োজনা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্র নাদির আহমদ এবং অত্র স্কুলের শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। শাহ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুল এর চেয়ারম্যান আবুল মহসিন হিরা মিয়ার সভাপতিত্বে ও একাডেমির প্রধান শিক্ষক জাকারিয়া আহমদ এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন গোলাম সারোয়ার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন।যুক্তরাজ্য লীডস্ আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ ইয়াওর মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে শাহ্ আব্দুল আজিজ কিন্ডার গার্টেন স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা, তিনি অত্র স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলার জন্য সকলের প্রতি উদার্ত্ব আহবান জানান এবং তিনি অত্র স্কুলের প্রতিষ্টাতা ও দাতা সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন আমরা যারা সমাজের বৃত্তবান তাদেরকে অত্র স্কুলের প্রতিষ্টাতা আলহাজ্ব শাহ্ নুরুল করিম সাহেবের মত উদার মন নিয়ে সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে।তিনি আলহাজ্ব শাহ্ আব্দুল আজিজ কিন্ডারগার্টেন স্কুলের আদর্শে মুগ্ধ হয়ে এক লক্ষ টাকা অনুদান করেন।উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রতিষ্টাতা এবং জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার চেয়ারম্যান ও পিজিপি নিউজ ২৪ ডটকম এর সম্পাদক মন্ডলির সভাপতি আলহাজ্ব শাহ্ নুরুল করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি হাবিব ওমর কোরেশী,জাতীয় মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি কবির উদ্দিন , পিজিপি নিউজ এর বার্তা সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, ‍মিলিনিয়াম টিভির নিউজ কো অর্ডিনেটর মো: আজিজুর রহমান, পৌর এলাকার ১ নং ওর্য়াড কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল ওয়াহাব, মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, মাও: সিরাজ উদ্দিন নোমানি।সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন আকিক মিয়া, আব্দুল হাফিজ, জিলু মিয়া, ফিরোজ চৌধুরী, ইউনুছ মিয়া, মতছির আলী, মাও: নোমান, সাজু, কাসেম, জাবির চৌধুরী, অত্র স্কুলের শিক্ষিকা মনিরা বেগম, হাবিবা বেগম , ফেরদৌসী, ইমা, সালমা, শাপলা প্রমুখ।সভা শেষে বিনামুল্যে সকল শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরন করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com