1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে যৌতুকের জন্য তিন মাসের শিশুকে রেখে স্ত্রীকে তাড়িয়ে দিল স্বামী

  • Update Time : শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ২৭১ Time View

স্টাফ রিপোর্টার:: যৌতুকের জন্য তিন মাসের শিশু কন্যাকে রেখে স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে এক পাষান্ড স্বামী। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে। জানা গেছে, সোনাতনপুর গ্রামের মজিদ উল্যাহর ছেলে ইব্রাহিম মিয়ার সাথে একই ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের মৃত আলী আকবরের মেয়ে হাছনা বেগমের বিয়ে হয় দুই বছর আগে। বিয়ের পর থেকে স্বামী শ্বাশুড়ী ননদ মিলে যৌতুকের জন্য স্ত্রী হাছনা বেগমকে মারধর করতে। দরিদ্র পরিবারের মেয়েটি স্বামীর সংসারের যন্ত্রনা সহ্য করে স্বামীর বাড়িতে বসবাস করছিল। মেয়েটির গর্ভে সন্তান আসার পর স্বামীর বাড়ির লোকজন তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে তার এক কন্যা সন্তানের জন্ম হয়। দুই মাস আগে স্বামীর বাড়ির লোকজন স্ত্রী ও সন্তানকে তাদের বাড়িতে নিয়ে যায়। কিছুদিন যেতে না যেতে আবারও যৌতুকের জন্য চাপ দিতে শুরু করে। শুক্রবার যৌতুকের টাকা আনার জন্য তিন মাসের মেয়েকে রেখে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় স্বামীর বাড়ির লোকজন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হলেও স্বামীর বাড়ির লোকজন সুদত্তর না দিয়ে নানা টালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে মেয়েটি শনিবার জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি জানায়। হাছনা বেগম কান্না জড়িত কন্ঠে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানায়, যৌতুকের জন্য স্বামীর বাড়ির নির্যাতন সহ্য করতে গিয়ে আমি নিরুপায় হয়ে পড়েছে। তিন মাসের বুকের দুধ খাওয়া শিশুকে রেখে আমাকে তাড়িয়ে দেয়ায় তিনি অসহায় অবস্থায় পুলিশের শরনাপন্ন হয়েছি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, লিখিত অভিযোগ পেয়ে শিশুটিকে উদ্ধারের প্রচেষ্ঠা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com