1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বেগম ফজিলাতুন নেছা মুজিব’র জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামীলীগের আলোচনাসভা

  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ২৪০ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, আওয়ামীলীগ সরকার দেশকে এগিয়ে নিতে যে ভিশন শুরু করেছে তা বাস্তবায়নে সবাইকে সজাগ থাকতে হবে। একটি কুচক্রি মহল দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে দেশের বিরুদ্ধে জঙ্গিতৎপরতা শুরু করে দিয়েছে। এসব অপতৎপরতা বন্ধ করতে হবে। তিনি বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলন সংগ্রামে বাঙ্গালি জাতিকে সহযোগীতা করে গেছেন। তাই তাঁর ঋণ শোধ হবার নয়। তাই বাঙ্গালি জাতির ইতিহাসে তিনি অমলীন হয়ে থাকবে। তিনি সোমবার
বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুজিত রায়,প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ,সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com