1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে নিখোঁজ দুই শিশু উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ২৭০ Time View

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থেকে নিখোঁজ দুই শিশুকে পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে স্বজনরা বিশ্বনাথ বাজার এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দ কমর উদ্দিনের পুত্র সৈয়দ সোলেমান (১৪) ও নেত্রকোনা জেলার মদন থানার মাগান গ্রামের ইব্রাহিম আলীর পুত্র সাফায়েত মিয়া (১০) মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে বুধবার জগন্নাথপুর থানায় তাদের স্বজনরা একটি সাধারন ডায়েরি করেন। স্বজনরা জানান, নিখোঁজ দুই শিশু পরিবারের সাথে ঝগড়া করে সিলেট শহরে চলে যায়। বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে স্বজনরা বিশ্বনাথ এলাকায় পেয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আশরাফ উদ্দিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ নিখোঁজ দুই শিশুর বক্তব্য যাছাই করতে তাদেরকে নিয়ে সিলেট যাবে। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com