1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট প্রেসক্লাব

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৩০৫ Time View

আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া সিলেট থেকে:: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট প্রেসক্লাব। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাবের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকুর সভাপতিত্বে এতে সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।
সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সাংবাদিকরা বরাবরই সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গিদের বিরুদ্ধে এর আগেও প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আহাদের সঞ্চালনায় এতে সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, বদরুদ্দোজা বদর, আতাউর রহমান আতা ও খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, আহমাদ সেলিম, কবির আহমদ, মনজুর আহমদ ও আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া প্রমুখ অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com