1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে ৩ জুয়ারী একশ টাকা জরিমানায় মুক্ত !

  • Update Time : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫৬ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে একটি জুয়ার আসর থেকে পুলিশ তিন জুয়ারীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে একশত টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক কাজী আরিফুর রহমান এ দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের মনাই বিশ্বাস (৪২) , লিঠু মিয়া (৩০) ও একই ইউনিয়নের গন্ধবপুর গ্রামের গয়াছ মিয়া (৩৫)।

জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আব্দুস সালামের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের সোমবার রাত সাড়ে ৯টায় তাদেরকে জুয়া খেলার অপরাধে রানীনগর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, জুয়া খেলার প্রস্তুতিকালে পুলিশ তিনজনকে আটক করে। পুলিশের তথ্য ও আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে একশত টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com