1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরে নদীতে পড়ে যাওয়া নিখোঁজ প্রতিবন্ধীর লাশ পাওয়া গেছে

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮২ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ১০ মিনিটে লাশ ভেসে উঠলে স্বজনরা তা তুলে আনেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মাছুম আহমদ।
এলাকাবাসী ও স্বজনরা জানান, বুধবার রাত ৯টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা শাহজালাল মসজিদের নদীঘাটে মাকড়কোনা গ্রামের প্রতিবন্ধী আব্দুল করিম (৫০) নদী তীরবর্তী মসজিদেরঘাটে নামলে হঠাৎ করে নদীতে পড়ে যান। এরপর থেকে সন্ধানের খুঁজে দিনরাত নৌকা দিয়ে সন্ধান চালালেও কোন হদিস পাচ্ছিলেন না স্বজনরা। হঠাৎ করে সন্ধ্যা সাতটা ১০ মিনিটে মসজিদের পাশে নদীতে লাশ ভেসে উঠে। পরে উদ্ধারকারীরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এদিকে নিখোঁজ প্রতিবন্ধীর লাশের সন্ধানে বৃহস্পতিবার দিনভর নদীপাড়ে ছিল জনতার ভীড়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মখলিছুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ পরির্দশন করে সআবজনদের শান্তনা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com