1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

দুই দিন ধরে রানীগঞ্জে ফেরি পারাপার বন্ধ, জনদুর্ভোগ বেড়েছে

  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৮২ Time View

রানীগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ শহর থেকে আশি কিলোমিটার দূরত্ব কমিয়ে রাজধানীতে যাতায়াত করতে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জে কুশিয়ারা নদীর ফেরি পারাপার দু্ দিন ধরে বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা। তবে আশা প্রকাশ করা হচেছ শ্রীঘ্রই সওজ ফেরী ত্রুটিমুক্ত করে আবারও চলাচলের ব্যবস্থা করে দিবে। উল্লেখ্য রাজধানী ঢাকার সাথে

সুনামগঞ্জের দুরত্ব কমাতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি ফেরী সার্ভিস উদ্বোধনের মাধ্যমে উক্ত সড়কটি চালু করেন প্রায় দু বছর আগে। ফেরী চালুর পর থেকে ওই সড়ক দিয়ে চলাচল বেড়ে যায়। কিন্তু প্রায় যান্ত্রিক ত্রুটিতে ফেরি নষ্ট হয়ে পড়ে। এতে করে লোকজন ভোগান্তিতে পড়েন। শুক্রবার বিকেলে থেকে হঠাৎ ফেরি নষ্ট হয়ে গেলে দুভোগ বেড়ে যায়। বিষয়টি এলাকাবাসী সড়ক ও জনপদ অধিপ্তরের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছেন। তিনি আশ্বস্ত্র করেছেন দ্রুত ফেরী পুনরায় চালুর পদক্ষেপ নিবেন। উল্লেখ্য ৯৮ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জে সেতু নির্মাণ করতে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের প্রচেস্টায় সেতু নির্মান প্রকল্পটি টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অক্টোবরে সেতুটির ভিত্তি প্রস্থর স্থাপন করে কাজ শুরু হবে। সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন জানান,আজ ফেরি ত্রুটিমুক্ত করতে প্রকৌশলী পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com