1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরের সৈয়দপুর বাজারে জুয়েলারি দোকানে চুরি সংঘটিত হয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬
  • ৩৯৩ Time View

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরের সৈয়দপুর বাজারে জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারের চৌধুরী মার্কেটস্থ ইতালি জুয়ের্লাস নামে একটি ব্যবসা প্রতিষ্টানে বুধবার রাতে চুরির ঘটনা ঘটে।
ইতালি জুয়েলার্স’র মালিক জুম্মান মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, বুধবার রাত ৯টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে আসি। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দোকানে গিয়ে দেখি চোরেরা দোকানের সামনের ২টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশ বক্স ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা, এবং সকেস এর তালা ভেঙ্গে আড়াই ভরি স্বর্নালংকার, ২৫ ভরি রূপাসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরছালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি থানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com