1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

জগন্নাথপুরের সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান আবুল হাসানের বাড়িতে দুঃসাহসিক চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ৩৩৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দুপর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামীলীগ নেতা আবুল হাসানের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে কোন এক সময় চোরেরা বাড়ির পেছনের কলাপসিবল গেইটের তালাভেঙ্গে সাবেক চেয়ারম্যান আবুল হাসানের শয়নকক্ষে ঢুকে তছনছ করে আলমারি ভেঙ্গে ১১শ পাউন্ড ও আলমারিতে রক্ষিত জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়াও কিছুদিন আগে ২ লাখ ৯ হাজার টাকা দিয়ে ক্রয়কৃত একটি মোটর সাইকেলও চুরি করে নিয়ে যায়। গৃহকর্তা সাবেক চেয়ারম্যান আবুল হাসান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,তিনি বিকেলে ঘর তালাবদ্ধ করে আওয়ামীলীগের জাতীয় সন্মেলনে যোগদিতে ঢাকার উদ্যেশে রওয়ানা দিতে বাড়ি থেকে সিলেট শহরে এসে রাত্রিযাপন করেন। সকালে বাড়িতে থাকা কেয়ারটেকার ফোন করে চুরির বিষয়টি অবহিত করে। পরে তিনি জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান।
জগন্নাথপুর থানার এস.আই আব্দুল কাদির জগন্নাথপুর টুয়ে্ন্টিফোর ডটকমকে জানান, চুরির ঘটনাটি সরেজমিনে দেখেছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com